বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তালতলী উপজেলা সংগঠক হিসেবেও রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে বেশ সক্রিয়।
আসন্ন বরগুনার তালতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এই নির্বাচনে সাধারণ মানুষের মুখে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ সাংবাদিক ও এনসিপি তালতলী উপজেলা সংগঠক এম. শাহাদাৎ হোসেন।
স্থানীয়রা বলেন, শিক্ষিত ও জনবান্ধব প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি।
শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত জীবন এম. শাহাদাৎ হোসেন পেশায় একজন সাংবাদিক এবং বর্তমানে তালতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বও সফলভাবে পালন করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি তার রয়েছে আইনি শিক্ষার পটভূমি (এলএলবি), যা তাকে সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করতে বাড়তি সুবিধা প্রদান করে।
সামাজিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিত্ব এলাকায় তিনি একজন সাদা-সিধে, মিশুক ও হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের মতে, যেকোনো প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায়। বিশেষ করে নদী ভাঙনপ্রবণ তালতলী এলাকায় ভাঙন রোধে জনসচেতনতা তৈরি এবং অবকাঠামোগত উন্নয়নে তার ব্যক্তিগত উদ্যোগগুলো সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।
তালতলী সদরের কয়েকজন বাসিন্দা বলেন,আমাদের এমন একজন প্রতিনিধি প্রয়োজন যিনি আমাদের সমস্যাগুলো বুঝবেন এবং শিক্ষিত হবেন। শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে আমাদের সুখ-দুঃখের কথা গণমাধ্যমে তুলে ধরছেন, এখন আমরা তাকে সরাসরি নেতৃত্বে দেখতে চাই।"
তারুণ্যের আহ্বান নির্বাচন ও জনসেবা প্রসঙ্গে এম. শাহাদাৎ হোসেন বলেন,তরুণরা যদি এখন এগিয়ে না আসে, তবে আগামীর সুন্দর সমাজ বা রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে না। আমি তরুণ সমাজকে সাথে নিয়ে একটি উন্নত ও সম্ভাবনাময় তালতলী ইউনিয়ন গড়তে চাই।
বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তালতলী উপজেলা সংগঠক হিসেবেও রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে বেশ সক্রিয়।
স্থানীয় প্রত্যাশা আসন্ন নির্বাচনে তরুণ,শিক্ষিত ও দায়বদ্ধ নেতৃত্বের সন্ধানে থাকা ভোটারদের মধ্যে শাহাদাৎ হোসেনের প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভোটারদের বড় একটি অংশ মনে করছেন,সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্ন একজন মানুষ ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে ইউনিয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news