ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬
KalerSomoy

তালতলীতে বিএনপির ‘ক্লিন ইমেজ’ নেতা হিসেবে আলোচনায় আতিকুর রহমান অসীম।

Publish : 06:37 PM, 25 March 2026.
তালতলীতে বিএনপির ‘ক্লিন ইমেজ’ নেতা হিসেবে আলোচনায় আতিকুর রহমান অসীম।

উপজেলা বিএনপির ‘ক্লিন ইমেজ’ নেতা আতিকুর রহমান অসীম।

নিজস্ব প্রতিবেদকঃ নাঈম ইসলাম :

বরগুনার তালতলী উপজেলায় দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার কারণে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপি নেতা আতিকুর রহমান অসীম। তৃণমূল ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা স্থানীয় রাজনীতিতে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী।

রাজনীতিতে আতিকুর রহমান অসীমের পথচলা শুরু হয় ছাত্রদলের হাত ধরে। একসময় তিনি উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। তৎকালীন সময় থেকেই তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, সংগঠনের প্রতি একনিষ্ঠ দায়বদ্ধতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁকে দলের ভেতর ও বাইরে গ্রহণযোগ্য করে তুলেছে।

উপজেলা শহরের সাধারণ বাসিন্দাদের মতে, আতিকুর রহমান অসীম কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং তিনি সাধারণ মানুষের অত্যন্ত কাছের মানুষ। তালতলী বাজারের এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “অনেক সময় রাজনীতিবিদদের সাধারণ মানুষের থেকে দূরে মনে হয়, কিন্তু অসীম ভাইয়ের ক্ষেত্রে তা ভিন্ন। যেকোনো সময় তাঁর সঙ্গে কথা বলা যায়, তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে মানুষের সমস্যার কথা শোনেন। তাঁর মধ্যে কোনো অহংকারী আচরণ আমরা দেখিনি।

শিক্ষক সমাজের মধ্যেও তাঁর ইতিবাচক ভাবমূর্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় এক স্কুলশিক্ষক জানান, বর্তমান সময়ে একজন রাজনীতিবিদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো সততা ও মানবিকতা। অসীমের মধ্যে এই দুই গুণেরই সমন্বয় রয়েছে। তিনি যেমন শিক্ষাবান্ধব, তেমনি এলাকার শিক্ষার পরিবেশ উন্নয়নেও সবসময় সচেতন থাকেন।

দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন ‘কর্মীবান্ধব’ নেতা হিসেবে সুপরিচিত। স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, “তিনি সবসময় কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকেন। তৃণমূল পর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা অনেক বেশি হওয়ার মূল কারণ হলো তাঁর কর্মীদের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণ।

 স্থানীয়'রা বলেন, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ কখনও বিচ্ছিন্ন হয়নি। উপজেলার উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি নিয়মিত সম্পৃক্ত থাকেন। বিশেষ করে, সাম্প্রতিক সময়েও তিনি নিজেকে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়াননি। বরং দলের স্বার্থ ও নিজের ব্যক্তিগত স্বচ্ছ ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তিনি সর্বদা সচেষ্ট থেকেছেন। এই গুণের কারণেই তিনি এলাকায় ‘ক্লিন ইমেজের নেতা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

উপজেলার সচেতন নাগরিকরা মনে করেন, সাংগঠনিক দক্ষতা এবং মানবিক গুণের এই সমন্বয় ধরে রাখতে পারলে আতিকুর রহমান অসীম ভবিষ্যতে তালতলীর রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি