ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬
KalerSomoy

তালতলীতে জিয়া সাইবার ফোর্স উপজেলা কমিটির যাত্রা শুরু,নেতৃত্বে তরুণরা। সভাপতি বশির উদ্দিন,সাধারণ সম্পাদক তামিম।

Publish : 03:17 PM, 30 March 2026.
তালতলীতে জিয়া সাইবার ফোর্স উপজেলা কমিটির যাত্রা শুরু,নেতৃত্বে তরুণরা। সভাপতি বশির উদ্দিন,সাধারণ সম্পাদক তামিম।

তালতলী উপজেলায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বরগুনা জেলা প্রতিনিধি :

বরগুনার তালতলী উপজেলায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। (গত ৩০মার্চ)  সংগঠনটির বরগুনা জেলা শাখার অনুমোদনে এই নতুন কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে মো. বশির উদ্দিনকে সভাপতি এবং মো. জাহিদ মৃধাকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. গোলাম রাব্বানী, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মো. রাকিব ও মো. নেছার উদ্দিন।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. তামিম। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শাকিল খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম সোহাগ, মো. আরাফ মৃধা, মো. অহিদুল ইসলাম প্রিন্স, মো. হাফিজুল রহমান, মো. ফেরদৌস হাওলাদার ও মো. হোসেন ইসলাম অভিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক পদে প্রিন্স হাসান মৃধা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আরমান মৃধা ও মো. সাকিবুল হাসান দায়িত্ব পালন করবেন। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মো. আবু তালেব (মামুন) এবং প্রচার সম্পাদক হিসেবে মো. সাগরের নাম ঘোষণা করা হয়েছে।

জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে,এই নতুন কমিটির মাধ্যমে তালতলী উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের প্রযুক্তিনির্ভর ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরি ও সংগঠনের আদর্শ প্রচারে এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক মো. তামিম বলেন,দলের কঠিন সময়ে আমরা অনেকেই নিরলসভাবে কাজ করে গেছি, কোনো স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই। সেই সময়ের ত্যাগ ও ভালোবাসাই আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সেই চেতনা নিয়েই সামনে এগিয়ে যাবো এবং তরুণদের একটি ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তুলবো।

নবনির্বাচিত সভাপতি মো. বশির উদ্দিন বলেন,এই অবস্থানে আসাটা আমাদের জন্য সহজ ছিল না। দলের দুর্দিনে আমরা অনেক বাধা-বিপত্তি, অবহেলা আর প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলেছি। তবুও আমরা আদর্শ থেকে সরে যাইনি। আজকের এই দায়িত্ব আমাদের সেই ত্যাগেরই ফল। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে কাজ করলে তালতলীতে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব।

জিয়া সাইবার ফোর্স একটি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক সংগঠন, যা দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের নিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি