ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬
KalerSomoy

তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে,ভোটের মাঠে এগিয়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক।

Publish : 06:34 PM, 24 March 2026.
তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে,ভোটের মাঠে এগিয়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক।

উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতা মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক জনপ্রিয়তায় এবং ভোটের মাঠে এগিয়ে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদকঃ নাঈম ইসলাম। :

বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক একাধিক অনানুষ্ঠানিক জরিপ ও তৃণমূলের মতামতে বিএনপির নেতা মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক জনপ্রিয়তায় এবং ভোটের মাঠে এগিয়ে রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়,মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক দীর্ঘদিন ধরে তালতলী উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় সংকটময় সময়ে নেতৃত্ব দেওয়ায় নেতাকর্মীদের কাছে তিনি ‘দুর্দিনের কান্ডারী’ হিসেবে পরিচিত।

দলীয় নেতাকর্মীরা জানান, গত প্রায় ১৭ বছরে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব প্রতিকূলতার মধ্যেও মাঠে সক্রিয় থাকায় তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।

এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত সম্পর্ক ও মানবিক কর্মকাণ্ডের কারণেও তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দলীয় নেতাকর্মীদের খোঁজখবর রাখার কারণে তার প্রতি মানুষের আস্থা বেড়েছে।

উপজেলার একাধিক ভোটার বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি সৎ, নীতিবান এবং সবাইকে সমান চোখে দেখবেন। মোস্তাক ভাইকে আমরা সেই ধরনের মানুষ হিসেবেই জানি।

নেতাকর্মীদের ভাষ্য,মোস্তাফিজুর রহমান মোস্তাক ব্যক্তি বা দলভিত্তিক বিভাজনে বিশ্বাসী নন। তার কাছে পুরো উপজেলার মানুষই সমান গুরুত্বপূর্ণ। এ কারণেই তিনি তৃণমূলের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

এ বিষয়ে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,আমি সবসময় মানুষের জন্য রাজনীতি করেছি। ব্যক্তিগত স্বার্থ নয়, তালতলীর মানুষের উন্নয়নই আমার লক্ষ্য। জনগণ যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে সৎ ও স্বচ্ছভাবে কাজ করার চেষ্টা করব।

আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে এ ধরনের জনমত ইঙ্গিত দিচ্ছে যে,তালতলীতে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে পারে এবং জনপ্রিয়তার দৌড়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক একটি শক্ত অবস্থানে রয়েছেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি