ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬
KalerSomoy

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা,চট্টগ্রাম থেকে গ্রেপ্তার স্বামী-শ্বশুর

Publish : 12:13 AM, 25 March 2026.
বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা,চট্টগ্রাম থেকে গ্রেপ্তার স্বামী-শ্বশুর

নিজস্ব প্রতিবেদকঃ নাঈম ইসলাম :

বরগুনার তালতলী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চাঞ্চল্যকর ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফরহাদ পহলান (৩০) ও তাঁর বাবা আবদুর রব পহলান (৬০)। তাঁদের বাড়ি বরগুনার তালতলী উপজেলার পশ্চিম অংকুজানপাড়া এলাকায়।

র‍্যাব জানায়, বিয়ের পর থেকেই ভুক্তভোগী আছিয়ার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন তাঁর স্বামী ফরহাদ। মেয়ের সুখের কথা ভেবে তাঁর পরিবার স্বর্ণালংকারসহ দুই লাখ টাকা এবং তিনটি গরু দেয়। পরে ফরহাদকে বিদেশে পাঠাতেও তিন লাখ টাকা দেওয়া হয়। কিন্তু বিদেশে স্থায়ীভাবে কাজ না করে দেশে ফিরে এসে আবারও দুই লাখ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে আছিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

গত ৬ মার্চ দিবাগত রাতে ফরহাদ শ্বশুরকে ফোন করে জানান, আছিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে ভুক্তভোগীর বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। এতে সন্দেহ হলে তিনি তালতলী থানায় হত্যা মামলা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি