ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬
KalerSomoy

তালতলীতে ঈদগাহ মাঠের হিসাব চাওয়ায় ৪ দফা সন্ত্রাসী হামলা।

Publish : 12:47 PM, 29 March 2026.
তালতলীতে ঈদগাহ মাঠের হিসাব চাওয়ায় ৪ দফা সন্ত্রাসী হামলা।

পটুয়াখালী জেলা প্রতিনিধি :

 

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোট বগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব গাবতলী গ্রামে ঈদগাহ মাঠের উন্নয়নের অর্থের হিসাব চাওয়াকে কেন্দ্র করে ধারাবাহিক চার দফা সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এসব হামলায় কুপিয়ে হত্যাচেষ্টাসহ নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে। বর্তমানে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

 

পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন আহত রুবেল হাওলাদার। তিনি বলেন, ঈদগাহ মাঠের টাকার হিসাব চাওয়ার পর থেকেই তাদের ওপর পরিকল্পিতভাবে একের পর এক হামলা চালানো হচ্ছে এবং দায়ের করা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করা হচ্ছে।

 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব গাবতলী ঈদগাহ মাঠের বিভিন্ন কাজের অর্থ ও ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের সূত্রপাত হয়। দুলাল মাস্টার, তার ভাই রুবেল হাওলাদারসহ স্থানীয় মুসল্লিরা ঈদগাহ মাঠের সভাপতি জিয়াউদ্দিন আহমেদ মিলনের কাছে কাজের টাকা ও হিসাব দাবি করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

 

হিসাব চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুলাল মাস্টার ও রুবেল হাওলাদারসহ কয়েকজন মুসল্লির ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধস্তাধস্তিতে মাসুম বেপারী আহত হন।

 

পরদিন রাত আনুমানিক সাড়ে ১০টায় ঈদগাহ মাঠ এলাকায় আজিজুল (৩৫) নামের এক মুসল্লির ওপর হামলা চালানো হয়। আহত আজিজুল অভিযোগ করেন, জিয়াউদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

 মামলা দায়েরের পর পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে। মো. মাছুম বেপারীর নেতৃত্বে আফাজ বেপারী, রাশেদ ফকির, শহিদুল আকন, রাব্বি আকন, শিমুল ও তৈয়ব বেপারীসহ একটি সংঘবদ্ধ দল শতাধিক লোক নিয়ে পুনরায় হামলা চালায়। এ সময় ছিদ্দিকুর রহমান, দুলাল মাস্টার ও রুবেল হাওলাদারকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে তারা গুরুতর আহত হন।

 

সর্বশেষ হামলায় রুবেল হাওলাদার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দুলাল মাস্টারের সপ্তম শ্রেণির ছাত্রী নাঈমা এবং রুবেলের স্ত্রী সুখী বেগম আহত হন।

 

ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। এমনকি সর্বশেষ হামলার পর অভিযুক্ত পক্ষ স্থানীয়দের ব্যবহার করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে একটি মানববন্ধন করিয়েছে, যা এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

 

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

 

এ ঘটনায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রাসিন তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হারুন অর রশিদ খান বলেন, "দুলাল মাস্টার আমাদের একজন সজ্জন সহকর্মী। তার ও তার পরিবারের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে শিক্ষক সমাজ কঠোর আন্দোলনের ডাক দেবে।

 

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান কালবেলাকে বলেন, "ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি