ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬
KalerSomoy

বরগুনায় ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ আটক ১

Publish : 04:16 AM, 29 March 2026.
বরগুনায় ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ আটক ১

আটক ব্যক্তি মো. রিয়াজুল ইসলাম (২৮)। তিনি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা।

বরগুনাপ্রতিনিধি: :

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া কড়ইতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি মো. রিয়াজুল ইসলাম (২৮)। তিনি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বরগুনা-পরিরখাল সড়কের ওপর হাজি বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় রিয়াজুল ইসলামের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আটক রিয়াজুল ইসলামের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা এসআই সুশীল কুমার দাসসহ পুলিশের একটি দল অংশ নেয়।

এ ঘটনায় এসআই সুশীল কুমার দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি