ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬
KalerSomoy

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ালো ইসি

Publish : 04:43 AM, 23 April 2025.
রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ালো ইসি

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ালো ইসি

নিজস্ব প্রতিবেদক :

রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক ব্রিফিং এ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছি। কমপক্ষে ৪৬টি রাজনৈতিক দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই সময় বাড়িয়েছি।

এদিকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায় এখন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুন আবেদন পড়েছে ৬৫টি। এছাড়া ৪৬টি দল সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও তালিকা তৈরি হচ্ছে।

এর আগে নির্বাচন কমিশন মার্চে নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছিল। তার সর্বশেষ মেয়াদ ছিল আজ পর্যন্ত।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদী হত্যার সহযোগী দুই ভারতীয় গ্রেপ্তার-ডিএমপি শিরোনাম তালতলীতে ধান কাটায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন কুপিয়ে জখম,টাকা মোবাইল লুট শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি